Surah An-Naziat
Surah An-Naziat (Those Who Drag Forth) is Surah 79 of the Holy Quran, a Meccan Surah with 46 verses, available here in Bangla.
Verse 79:1
وَٱلنَّـٰزِعَـٰتِ غَرْقًا
শপথ সেই ফেরেশতাদের যারা (পাপীদের আত্মা) নির্মমভাবে টেনে বের করে,
Verse 79:2
وَٱلنَّـٰشِطَـٰتِ نَشْطًا
আর যারা (নেককারদের আত্মা) খুবই সহজভাবে বের করে,
Verse 79:3
وَٱلسَّـٰبِحَـٰتِ سَبْحًا
শপথ সেই ফেরেশতাদের যারা দ্রুতগতিতে সাঁতার কাটে,
Verse 79:4
فَٱلسَّـٰبِقَـٰتِ سَبْقًا
আর (আল্লাহর নির্দেশ পালনের জন্য) ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়,
Verse 79:5
فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًا
অতঃপর সব কাজের ব্যবস্থা করে।
Verse 79:6
يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ
সেদিন ভূকম্পন প্রকম্পিত করবে,
Verse 79:7
تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ
তারপর আসবে আরেকটি ভূকম্পন।
Verse 79:8
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ
কত হৃদয় সে দিন ভয়ে ভীত হয়ে পড়বে,
Verse 79:9
أَبْصَـٰرُهَا خَـٰشِعَةٌ
তাদের দৃষ্টি নত হবে,
Verse 79:10
يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ
তারা বলে, ‘আমাদেরকে কি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে?
Verse 79:11
أَءِذَا كُنَّا عِظَـٰمًا نَّخِرَةً
আমরা যখন পচা-গলা হাড় হয়ে যাব (তখনও)?’
Verse 79:12
قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ
তারা বলে, ‘অবস্থা যদি তাই হয় তাহলে এই ফিরিয়ে আনাটাতো সর্বনাশের ব্যাপার হবে।’
Verse 79:13
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ
ওটা তো কেবল একটা বিকট আওয়াজ,
Verse 79:14
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
সহসাই তারা খোলা ময়দানে আবির্ভূত হবে।
Verse 79:15
هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?
Verse 79:16
إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى
যখন তার প্রতিপালক তাকে পবিত্র তুয়া প্রান্তরে ডাক দিয়ে বলেছিলেন
Verse 79:17
ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ
‘ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে,
Verse 79:18
فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
তাকে জিজ্ঞেস কর, ‘তুমি কি পবিত্রতা অবলম্বন করতে ইচ্ছুক?
Verse 79:19
وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ
আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ দেখাই যাতে তুমি তাঁকে ভয় কর?’
Verse 79:20
فَأَرَىٰهُ ٱلْـَٔايَةَ ٱلْكُبْرَىٰ
অতঃপর মূসা তাকে বিরাট নিদর্শন দেখাল।
Verse 79:21
فَكَذَّبَ وَعَصَىٰ
কিন্তু সে অস্বীকার করল ও অমান্য করল।
Verse 79:22
ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ
অতঃপর সে (আল্লাহর বিরুদ্ধে) জোর প্রচেষ্টা চালানোর জন্য (সত্যের) উল্টোপথে ফিরে গেল।
Verse 79:23
فَحَشَرَ فَنَادَىٰ
সে লোকদেরকে একত্রিত করল আর ঘোষণা দিল।
Verse 79:24
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ
সে বলল, ‘আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ রব’।
Verse 79:25
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْـَٔاخِرَةِ وَٱلْأُولَىٰٓ
পরিশেষে আল্লাহ তাকে আখেরাত ও দুনিয়ার ‘আযাবে পাকড়াও করলেন।
Verse 79:26
إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓ
যে ভয় করে এমন প্রতিটি লোকের জন্য এতে অবশ্যই শিক্ষা আছে।
Verse 79:27
ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا
তোমাদের সৃষ্টি বেশি কঠিন না আকাশের? তিনি তো সেটা সৃষ্টি করেছেন।
Verse 79:28
رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا
তার ছাদ অনেক উচ্চে তুলেছেন, অতঃপর তাকে ভারসাম্যপূর্ণ করেছেন।
Verse 79:29
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا
তিনি তার রাতকে আঁধারে ঢেকে দিয়েছেন, আর তার দিবালোক প্রকাশ করেছেন।
Verse 79:30
وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
অতঃপর তিনি যমীনকে বিস্তীর্ণ করেছেন।
Verse 79:31
أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا
তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি।
Verse 79:32
وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا
পবর্তকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,
Verse 79:33
مَتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ
এ সমস্ত তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর জীবিকার সামগ্রী।
Verse 79:34
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ
অতঃপর যখন মহাসংকট এসে যাবে।
Verse 79:35
يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ مَا سَعَىٰ
সেদিন মানুষ স্মরণ করবে যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালিয়েছে।
Verse 79:36
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ
এবং জাহান্নামকে দেখানো হবে এমন ব্যক্তিকে যে দেখতে পায়।
Verse 79:37
فَأَمَّا مَن طَغَىٰ
অতঃপর (দুনিয়ায়) যে লোক সীমালঙ্ঘন করেছিল,
Verse 79:38
وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
আর পার্থিব জীবনকে (পরকালের উপর) প্রাধান্য দিয়েছিল
Verse 79:39
فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ
জাহান্নামই হবে তার আবাসস্থল।
Verse 79:40
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ
আর যে লোক তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করেছিল এবং নিজেকে কামনা বাসনা থেকে নিবৃত্ত রেখেছিল,
Verse 79:41
فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ
জান্নাতই হবে তার বাসস্থান।
Verse 79:42
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا
এরা তোমাকে জিজ্ঞেস করে ক্বিয়ামত সম্পর্কে- ‘কখন তা ঘটবে?’
Verse 79:43
فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ
এর আলোচনার সাথে তোমার কী সম্পর্ক?
Verse 79:44
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
এ সংক্রান্ত জ্ঞান তোমার প্রতিপালক পর্যন্তই শেষ।
Verse 79:45
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا
যারা একে ভয় করে তুমি কেবল তাদের সতর্ককারী।
Verse 79:46
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا
যেদিন তারা তা দেখবে সেদিন তাদের মনে হবে, যেন তারা (পৃথিবীতে) এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি।