Frequently Asked Questions about Surah Al-Inshiqaq
How many verses are in Surah Al-Inshiqaq?
There are 25 verses in Surah Al-Inshiqaq.
Is Surah Al-Inshiqaq a Meccan or Medinan Surah?
Surah Al-Inshiqaq is a Meccan Surah.
Arabic Text and Translation
Verse 84:1
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ
যখন আসমান ফেটে যাবে,
Verse 84:2
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
এবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে, আর তাই তার করণীয়।
Verse 84:3
وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ
এবং যমীনকে যখন প্রসারিত করা হবে,
Verse 84:4
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
আর তা তার ভেতরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও খালি হয়ে যাবে।
Verse 84:5
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
এবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে আর তাই তার করণীয়।
Verse 84:6
يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَـٰقِيهِ
হে মানুষ! তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছতে বহু কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ লাভ করবে।
Verse 84:7
فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ
অতঃপর যার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে।
Verse 84:8
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا
তার হিসাব সহজভাবেই নেয়া হবে।
Verse 84:9
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًا
সে তার স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে।
Verse 84:10
وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ
আর যাকে তার ‘আমালনামা তার পিঠের পিছন দিক থেকে দেয়া হবে,
Verse 84:11
فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًا
সে মৃত্যুকে ডাকবে,
Verse 84:12
وَيَصْلَىٰ سَعِيرًا
এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।
Verse 84:13
إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا
সে তার পরিবার-পরিজনের মাঝে আনন্দে মগ্ন ছিল,
Verse 84:14
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ
সে ভাবত যে, সে কক্ষনো (আল্লাহর কাছে) ফিরে যাবে না।
Verse 84:15
بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا
অবশ্যই ফিরে যাবে, তার প্রতিপালক তার প্রতি দৃষ্টি রাখছেন।
Verse 84:16
فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ
আমি শপথ করি সন্ধ্যাকালীন লালিমার,
Verse 84:17
وَٱلَّيْلِ وَمَا وَسَقَ
আর রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার,
Verse 84:18
وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ
আর চাঁদের যখন তা পূর্ণ চাঁদে পরিণত হয়,
Verse 84:19
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ
অবশ্যই তোমরা (আধ্যাত্মিক ও জাগতিক সর্বক্ষেত্রে) স্তরে স্তরে উন্নতির সিঁড়ি বেয়ে উর্ধ্বে উঠবে।
Verse 84:20
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ
অতএব তাদের কী হল যে তারা ঈমান আনে না?