Surah Al-Ghashiyah
Surah Al-Ghashiyah (The Overwhelming) is Surah 88 of the Holy Quran, a Meccan Surah with 26 verses, available here in Bangla.
Verse 88:1
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَـٰشِيَةِ
(সব কিছুকে) আচ্ছন্নকারী কিয়ামাতের খবর তোমার কাছে পৌঁছেছে কি?
Verse 88:2
وُجُوهٌ يَوْمَئِذٍ خَـٰشِعَةٌ
কতক মুখ সেদিন নীচু হবে
Verse 88:3
عَامِلَةٌ نَّاصِبَةٌ
হবে কর্মক্লান্ত, শ্রান্ত।
Verse 88:4
تَصْلَىٰ نَارًا حَامِيَةً
তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।
Verse 88:5
تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍ
টগবগে ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে।
Verse 88:6
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ
কাঁটাযুক্ত শুকনো ঘাস ছাড়া তাদের জন্য আর কোন খাদ্য থাকবে না।
Verse 88:7
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍ
যা পুষ্টিসাধন করবে না, আর ক্ষুধাও মিটাবে না।
Verse 88:8
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ
কতক মুখ সেদিন হবে আনন্দে উজ্জ্বল।
Verse 88:9
لِّسَعْيِهَا رَاضِيَةٌ
নিজেদের চেষ্টা-সাধনার জন্য সন্তুষ্ট।
Verse 88:10
فِى جَنَّةٍ عَالِيَةٍ
উচ্চ মর্যাদাপূর্ণ জান্নাতে,
Verse 88:11
لَّا تَسْمَعُ فِيهَا لَـٰغِيَةً
সেখানে শুনবে না কোন অনর্থক কথাবার্তা,
Verse 88:12
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ
সেখানে থাকবে প্রবহমান ঝর্ণা,
Verse 88:13
فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ
সেখানে থাকবে উন্নত মর্যাদাসম্পন্ন আসন,
Verse 88:14
وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ
পানপাত্র থাকবে প্রস্তুত।
Verse 88:15
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ
সারি সারি বালিশ,
Verse 88:16
وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ
আর থাকবে মখমল- বিছানো।
Verse 88:17
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
(ক্বিয়ামত হবে একথা যারা অমান্য করে) তারা কি উটের প্রতি লক্ষ্য করে না, (সৃষ্টি কুশলতায় ভরপুর ক’রে) কী ভাবে তা সৃষ্টি করা হয়েছে?
Verse 88:18
وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ
এবং আসমানের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে উঠানো হয়েছে?
Verse 88:19
وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
এবং পর্বতমালার দিকে, কী রকম দৃঢ়ভাবে তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে?
Verse 88:20
وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ
আর যমীনের দিকে, কীভাবে তাকে বিছিয়ে দেয়া হয়েছে?
Verse 88:21
فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ
কাজেই তুমি তাদেরকে উপদেশ দাও, তুমি একজন উপদেশদাতা মাত্র।
Verse 88:22
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ
তুমি তাদের ওপর জবরদস্তিকারী নও।
Verse 88:23
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
তবে কেউ কুফুরি করলে এবং মুখ ফিরিয়ে নিলে
Verse 88:24
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ
আল্লাহ তাকে মহাশাস্তিতে শাস্তি দেবেন।
Verse 88:25
إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ
তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে।
Verse 88:26
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم
অতঃপর তাদের হিসাব নেয়া তো আমারই কাজ।